ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চীনের বিবৃতির প্রশংসা ঢাকার, উচ্চস্তরে যাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার বিষয়ে চীন সরকারের সাম্প্রতিক অবস্থান ও বিবৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ঢাকা। একই সঙ্গে বেইজিংয়ের দীর্ঘদিনের ‘এক চীন নীতি’র (One China Policy) প্রতি নিজেদের অটুট সমর্থনের বিষয়টি আবারও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে ঢাকা অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অবস্থানকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাগত জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এক বার্তায় দূতাবাস জানায়, বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে যে উচ্চতায় স্থান দিয়েছে, তা প্রশংসনীয়। বিশেষ করে ‘এক চীন নীতি’র প্রতি বাংলাদেশের আনুগত্য বেইজিং এবং ঢাকার মধ্যকার পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্বের প্রতিফলন।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে চীনের ইতিবাচক বার্তা এবং বাংলাদেশের এই সমর্থন পুনর্ব্যক্ত করার বিষয়টি দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?