ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জিপিএ ৩.৫ নিয়ে এমআইএসটিতে ভর্তির সুযোগ, থাকছে ‘সেকেন্ড টাইম’
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) স্নাতক পর্যায়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রথমবারের মতো প্রতিষ্ঠানটিতে চালু হয়েছে বিজ্ঞান অনুষদ, যার অধীনে ২০২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এ উপলক্ষে সম্প্রতি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। অনলাইনে আবেদন শুরু হবে ৫ জানুয়ারি থেকে, যা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জানুয়ারি। এ অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে সি ইউনিটের আওতায়।
এমআইএসটি সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে চারটি অনুষদ চালু রয়েছে। এসব অনুষদের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান অনুষদ যুক্ত হওয়ায় এখন এমআইএসটির মোট অনুষদের সংখ্যা দাঁড়ালো পাঁচটি।
নতুন চালু হওয়া বিজ্ঞান অনুষদের স্নাতক পর্যায়ে এবার ম্যাথমেটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং কেমিস্ট্রি অ্যান্ড ন্যানো সায়েন্স এই দুই বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আবেদনের যোগ্যতা
২০২২ ও ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয় বাদে) ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। পাশাপাশি ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায়ও জিপিএ ৩.৫ অর্জন করতে হবে।
ভর্তি পরীক্ষার কাঠামো
সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে এক ঘণ্টাব্যাপী। এতে গণিত থেকে ২৫, পদার্থবিজ্ঞান থেকে ২০, রসায়ন থেকে ২৫ এবং ইংরেজি থেকে ১০ নম্বরসহ মোট ৮০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৩২ নম্বর পেতে হবে। মোট ১০০ নম্বরের মধ্যে বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যোগ হবে।
আবেদন ফি
সি ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। আগ্রহী শিক্ষার্থীরা এমআইএসটির অফিসিয়াল ওয়েবসাইট mist.ac.bd–এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেখুনএখানে
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক