ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা।
আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমান এর সাথে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান।
সাক্ষাৎ শেষে ভিপি সাদিক কায়েম বলেন, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে জনাব তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছি এবং ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করেছি৷
সাক্ষাৎকালে জনাব তারেক রহমান বলেছেন, Difference of Opinion গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে; তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত অটুট থাকবে। তিনি বাংলাদেশের স্বার্থে তরুণদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জনাব তারেক রহমান আরো বলেন, আমরা তোমাদের বয়সে থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহাজানি ছিলো। দেশ অনেক বেশি অস্থিতিশীল ছিলো। নিশ্চয়ই আমি চাইবো না আমার সন্তানরাও এমন বাংলাদেশ ফেইস করুক।
আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও ত্যাগের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশপন্থী রাজনীতিকে ধারণ করে বাংলাদেশের স্বার্থে সকল প্রকার আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে লড়াইকে জারি রাখার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ সমুন্নত থাকবে।
আমরা আরো ব্যক্ত করেছি, ইনসাফ প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়ার অসমাপ্ত লড়াই জারি রাখবো। একইসাথে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে