ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ রোববার (৭ সেপ্টেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৮ আগস্ট প্রথম দিনে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও এনটিভির রংপুর ব্যুরোর সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক সাক্ষ্য দেন। তবে সাংবাদিক মঈনুলের জেরা শেষ হয়নি। আজকের কার্যক্রমের শুরুতেই আসামিপক্ষের আইনজীবীরা তার জেরা করবেন।
এ মামলার ছয় আসামিকে আজ সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রমের সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে আসামিদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন এখনও পলাতক। তাদের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
আসামিপক্ষের শুনানি গত জুলাই মাসে একাধিক দিনে অনুষ্ঠিত হয়। বিভিন্ন আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী লড়েন। মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়ে গত ২৪ জুন, আর ৩০ জুন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২৮ জুলাই অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)