ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আমার কোনও লইয়ার যেন অসম্মানিত না হয়: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, দেশের প্রধান বিচারপতিও আদালত অবমাননার (কনটেম্পট অব কোর্ট) ঊর্ধ্বে নন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মো. আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, "লইয়ারদের বিরুদ্ধে কনটেম্পট হয়, জাজদের বিরুদ্ধে কেন হয় না?" তিনি স্মরণ করিয়ে দেন যে, বর্তমান প্রধান বিচারপতি যেদিন তার আসনে আসীন হয়েছিলেন, সেদিন তিনি বলেছিলেন, "মাননীয় প্রধান বিচারপতি আপনার বিচারকদের বলে দেবেন, আমার কোনও লইয়ার যেন কোনও বিচারক দ্বারা অসম্মানিত না হয়।" অ্যাটর্নি জেনারেল আরও বলেছিলেন, "প্রায় ৮০ হাজার লইয়ার আপনার আদালতের কর্মকর্তা। উনি প্রিসাইডিং বা জাজ হিসেবে কোনও লইয়ারের সঙ্গে দুর্ব্যবহার করতে না পারে এটা আপনি খেয়াল রাখবেন।" এরপরই তিনি যোগ করেন, "মাননীয় প্রধান বিচারপতি মনে রাখবেন আপনিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।"
তিনি ব্যাখ্যা করেন যে, যদি কোনো বিচারকের বিচার প্রক্রিয়া এমন ধারণা তৈরি করে যে তার আদালতে ন্যায়বিচার পাওয়া যাবে না, বা আদালত মানুষের নির্যাতনকে প্রশ্রয় দেয়, এবং এর ফলে বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়, তাহলে ওই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন। উদাহরণ হিসেবে তিনি বিচারপতি খায়রুল হক, সৈয়দ মাহমুদ হোসেন ও মানিকের কথা উল্লেখ করে বলেন, তাদের বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে যে অনাস্থা সৃষ্টি হয়েছিল, তা আদালত অবমাননার দোষী সাব্যস্ত হওয়ার সূচনা। অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের দুর্নীতির বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির হোসাইন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (চট্টগ্রাম বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি