ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় র্যালি
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকার দেওয়ানবাগ শরিফে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
এর অংশ হিসেবে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আরামবাগে একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শুরুর পূর্বে সংক্ষিপ্ত ভাষণে কুদরত এ খোদা রাসুলপ্রেমিকদের উপর সব ধরনের অত্যাচার-নির্যাতন বন্ধের জন্য জোর আহ্বান জানান।
তিনি তার বক্তব্যে বলেন, এই দিনে হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন, যাঁর শাফায়াত ছাড়া উম্মতে মোহাম্মদীর মুক্তি সম্ভব নয়। তাই তাঁর জন্মদিনে আনন্দ প্রকাশ করা অত্যন্ত রহমত ও বরকতের কাজ।
কুদরত এ খোদা রাসুলের জন্মদিনে সর্বাধিক আনন্দিত হওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি এই দিনে সাধ্য অনুযায়ী পরিবারের সদস্যদের নতুন পোশাক কিনে দেওয়া, উন্নত খাবারের আয়োজন করা এবং অধীনস্থদের বোনাস দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?