ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
স্থানীয় নেতারাই দেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে: সারজিস
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বাংলাদেশের রাজনীতিতে অপরাধ, দুর্নীতি ও খুনিদের স্থান নেই উল্লেখ করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেক নেতা খুন, সন্ত্রাস ও দমননীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, শেখ হাসিনা একা কিছু করেননি, তার নির্দেশ বাস্তবায়ন করেছে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারাই, যারা সম্মিলিতভাবে বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে।
জাতীয় পার্টিকে 'আওয়ামী লীগের বি-টিম' আখ্যা দিয়ে সারজিস আলম বলেন, দলটি এখন আওয়ামী লীগের ছায়াতলে থাকা 'চোরদের' আশ্রয় দিচ্ছে। তিনি সম্প্রতি জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের 'আওয়ামী লীগের ভালো নেতাদের মনোনয়ন দেওয়ার কথা' শীর্ষক মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, এটি 'চোরে চোরে মাসতুতো ভাই' প্রবাদটিকে প্রমাণ করে।
তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের গণহত্যা এবং সাম্প্রতিক অভ্যুত্থানকালে হাজার হাজার মানুষ হত্যার দায় আওয়ামী লীগের। এ অপরাধের জন্য তাদের কোনোভাবেই ক্ষমা করা যায় না এবং গণহত্যার দায়ে জড়িতদের বিচার ফাঁসির মঞ্চে হওয়া উচিত। সারজিস আলম মন্তব্য করেন, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সারজিস আলম বলেন, তাদের কাজ শুধু একটি গতানুগতিক সরকার পরিচালনা করা নয়। জনগণের রক্তের বিনিময়ে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিস্ট ও স্বৈরাচারীদের প্রতি নমনীয়তা জনগণের আস্থা সংকট তৈরি করবে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আগামী বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকবে কেবল তাদেরই, যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, যারা খুনি হাসিনাকে স্বৈরাচার বানাতে সহযোগিতা করেনি এবং যারা অভ্যুত্থানের যোদ্ধা ছিল। অপরাধীদের কোনো স্থান বাংলাদেশে হবে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি