ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
সোনারগাঁয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সমাজকল্যাণ ও শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ বলেছেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের পথ যদি অতিরিক্ত সহিংসতায় ঘেরা থাকে, তাহলে ভোট প্রক্রিয়া ভঙ্গুর হয়ে যেতে পারে। এজন্য তিনি জনগণকে সরকারের সঙ্গে মিলিত হয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।
শারমীন এস মুরশীদ বলেন, আপনার এলাকায় সহিংসতা যেন না হয়, সেটা খেয়াল রাখাই আপনার দায়িত্ব। শুধু বসে কবে নির্বাচন হবে তা দেখলে চলবে না, সবাই মিলে সহযোগিতা করতে হবে। ড. ইউনূসের নেতৃত্বে সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে সোনারগাঁও ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত হন।
উপদেষ্টা আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের অনিয়ম ও দুর্নীতি এক বছরের মধ্যে নির্মূল করা সম্ভব নয়। নতুন বাংলাদেশে শিশু ও মহিলাদের কল্যাণে বর্তমান অন্তর্বর্তী সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। অভিভাবকরা এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে। শিশুদের সঠিক পথে গড়ে তুলতে না পারলে আমরা আন্তর্জাতিক স্তরে পিছিয়ে পড়বো।
অনুষ্ঠানে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার তদন্ত পরিদর্শক মো. রাশেদুল হাসান খান, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আক্তার হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম ও পরিচালক খায়রুল ইসলাম।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া ১৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি