ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
মঞ্চে ঢলে পড়লেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দলটির সভাপতি ও মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, সকাল থেকে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে বর্ধিত সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে দুপুর ১২টার দিকে যোগ দেন কাদের সিদ্দিকী। সভার সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আব্দুস ছবুর খান।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখার পর কাদের সিদ্দিকী নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলেন। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে তিনি হঠাৎ চেয়ার থেকে ঢলে পড়েন। এতে সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে দলীয় নেতাকর্মীরা দ্রুত তাকে গাড়িতে করে সখীপুরের নিজ বাসভবনে নিয়ে যান। সেখানে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি নিজ বাসাতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান জানান, কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে তাকে ঢাকায় নেওয়া হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে