ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দামি ঘড়ি-আইপ্যাড ফিরিয়ে দিলেন উপদেষ্টা ফাওজুল কবির
নিজস্ব প্রতিবেদক :দামি ঘড়ি ও আইপ্যাড উপহার হিসেবে পেয়েছিলেন, কিন্তু লোভ সংবরণ করে ফিরিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, “কিছুদিন আগে শ্রীলঙ্কায় এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে গেলে আয়োজকদের পক্ষ থেকে একটি উপহার দেওয়া হয়। হোটেলে ফিরে দেখি, সেটি একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি। হাতে পরি, পছন্দ হয়, লোভও হয়। কিন্তু দেশে ফিরে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়ে ঘড়িটি তোষাখানায় জমা দেওয়ার জন্য পাঠাই।”
তিনি আরও জানান, “পরশু এক ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান (আদানি নন) আমাকে একটি আইপ্যাড উপহার দিতে চান। বাসার আইপ্যাডটি পুরনো হওয়ায় লোভ হয়, কিন্তু ফিরিয়ে দিই। পাশে বসা আরেকজন উপদেষ্টা মিটিমিটি হেসে বলেন— সাহসের কাজ!”
তবে সব উপহারই যে তিনি ফিরিয়ে দেন তা নয়, তা-ও স্পষ্ট করেছেন ফাওজুল কবির। বলেন, বিদেশি অতিথিরা সৌজন্যমূলকভাবে বই, চকলেট বা নন-কমার্শিয়াল কিছু উপহার নিয়ে এলে তা গ্রহণ করেন। বিনিময়ে নিজের লেখা বই উপহার দেন।
পোস্টের একাংশে তিনি লেখেন,“আমার মনে হয়েছে, প্রলোভনের ঊর্ধ্বে ওঠাই জনপ্রতিনিধিদের প্রধান কাজ। এটা পারলে অন্য সব কাজ সহজ হয়ে যায়।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন,“আসন্ন নির্বাচনে জনগণ নির্লোভ জনপ্রতিনিধিদের নির্বাচিত করবেন।”
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি