ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার
নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ পুলিশ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জরুরি পোস্টে লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের উদ্ধারে আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ পুরস্কার প্রদানের মাধ্যমে প্রকৃত সন্ধানদাতাদের উৎসাহিত করবে বলে পোস্টে জানানো হয়েছে।
পুরস্কারের বিবরণ অনুযায়ী, পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে এক লাখ টাকা, এসএমজি উদ্ধারে এক লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধারে পাঁচ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা প্রদান করা হবে।
তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই পুরস্কার ঘোষণা করেছিলেন।
বাংলাদেশ পুলিশ জনসাধারণের সহযোগিতা কামনা করে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের সন্ধান ও উদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি