ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বৃষ্টিহীন তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন অঞ্চলে ভাদ্রের কাঠফাটা রোদ আর বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে ভ্যাপসা গরমে মানুষ হাঁসফাঁস করছে। গত বেশ কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় দিনরাত ২৪ ঘণ্টায় টানা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ৫১টি আবহাওয়া সেন্টারের মধ্যে ২৬টিতে সামান্য বৃষ্টি হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ১৬ মিলিমিটার রেকর্ড হয়েছে বান্দরবনে। দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি হয়নি। তাপমাত্রার দিক থেকে রাজশাহীতে সর্বোচ্চ ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সীতাকুণ্ডে ৩৬.৫ ডিগ্রি এবং সিলেটে ৩৬.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
ঋতুচক্র অনুসারে শরৎকাল চলছে, তবে গরমের তীব্রতা যেন গ্রীষ্মের মতো তীব্র। বৃষ্টির পরিমাণ কম থাকায় সূর্যের তাপ মাটিতে সরাসরি পড়ছে এবং বাতাসে জলীয় বাষ্পের কারণে ঘাম ঠিকমতো শুকাতে পারছে না, ফলে গরম অনুভূত হচ্ছে বেশি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, বৃষ্টি কমে যাওয়ার পাশাপাশি জলীয় বাষ্প বাড়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং এটি আরও কয়েকদিন চলতে পারে। আগামী ৪-৫ দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্য এলাকায় বৃষ্টি নেই। তাপপ্রবাহ অব্যাহত থাকায় গরমের মাত্রা বাড়বে বলে জানান তিনি।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি