ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার নির্দেশে আফগানিস্তানে মানবিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১.২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশে রওনা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, কাপড়, শুকনো খাবার, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস, বিশুদ্ধ খাবার পানি এবং বিভিন্ন প্রকারের ওষুধ। ত্রাণসামগ্রী হস্তান্তরের পর বিমানটি আজই দেশে ফিরে আসবে।
গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত এবং ৩ হাজার ৬৪০ জন আহত হয়েছেন। এছাড়া আট হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এই মানবিক সহায়তা পাঠানো হয়েছে। বিমানটি বাংলাদেশ ত্যাগের আগে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পাঠানো এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে।
এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ভবিষ্যতে সরকারের নির্দেশনায় বৈশ্বিক মানবিক সহায়তায় অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি