ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভাঙ্গায় সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের জেরে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয় জনতা দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেছে। এই অবরোধ কর্মসূচির ফলে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে এই অবরোধ শুরু হয়। ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করা হয়েছে।
অবরোধের কারণে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশসহ স্থানীয় থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত অবরোধকারীরা মহাসড়ক ছাড়েননি।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে স্থানীয়রা সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে মহাসড়ক অবরোধে নেমে আসেন।
অবরোধকারীরা জানিয়েছেন, তারা ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার এই সিদ্ধান্ত মেনে নেবেন না এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখবেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, "মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বুঝিয়েও অবরোধকারীদের উঠাতে পারছি না।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি