ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
মহানবী (সা.) সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেছেন যে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় উপহার বা এহসান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এই বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তারেক রহমান উল্লেখ করেন যে, ঈদে মিলাদুন্নবী দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমনের আনন্দ এবং তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়। তিনি হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন দিবসকে পৃথিবীতে সৃষ্টির সেরা মানব হিসেবে মর্যাদাবান, গুরুত্ববহ এবং আনন্দময় বলে বর্ণনা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ (সা.)-কে মহিমান্বিত মর্যাদা দিয়েছেন এবং তিনি সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ। তাঁর আগমনের মাধ্যমে মানুষ ইহজগত ও পরজগতের মুক্তির সন্ধান পায়। তারেক রহমান আরও বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে বিদ্যমান ব্যভিচার-অনাচার দূর করে ইসলাম কায়েমের মাধ্যমে মহানবী (সা.) সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, যা মানুষের জন্য ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ