ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
আগামী ৫ দিনের আবহাওয়া: যেমন থাকবে সারাদেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
প্রথম দিন (৪ সেপ্টেম্বর ২০২৫):
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকায় বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।
দ্বিতীয় দিন (৫ সেপ্টেম্বর ২০২৫):
বৃষ্টিপাতের ধরণ প্রথম দিনের মতোই থাকবে। তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
তৃতীয় দিন (৬ সেপ্টেম্বর ২০২৫):
দেশের বিভিন্ন বিভাগে আগের দিনের মতো বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চতুর্থ দিন (৭ সেপ্টেম্বর ২০২৫):
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পঞ্চম দিন (৮ সেপ্টেম্বর ২০২৫):
একই ধরণের আবহাওয়া থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পূর্বাভাস (৯ – ১৩ সেপ্টেম্বর ২০২৫):
বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
গত ২৪ ঘন্টার বৃষ্টিপাত ও তাপমাত্রা:
ঢাকায় ২১ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯°সে. এবং সর্বনিম্ন ২৫°সে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ৩৬.২°সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ২৪°সে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ