ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
লিটনের দুর্দান্ত ৭৩ , বৃষ্টির কারণে অসমাপ্ত বাংলাদেশের ইনিংস
স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে বাংলাদেশের ইনিংস অসমাপ্তই রয়ে গেল। ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলার পর দ্বিতীয় দফায় বৃষ্টি নামলে ম্যাচটি আর শুরু করা সম্ভব হয়নি, ফলে এখানেই বাংলাদেশের ইনিংস সমাপ্ত ঘোষণা করা হয়।
আগের দুই ম্যাচে ফিল্ডিং বেছে নিলেও, আজ টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নিয়মিত ওপেনারদের অনুপস্থিতিতে ইনিংস শুরু করেন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ (৮ বলে ১২) দ্রুত ফিরলেও, লিটন দাস ছিলেন স্বরূপে। ঝড়ো ব্যাটিংয়ে তিনি নেদারল্যান্ডস বোলারদের উপর চড়াও হন।
ইনিংসের পঞ্চম ওভারে প্রথম দফায় বৃষ্টি নামলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। বৃষ্টির পর উইকেট কিছুটা ধীরগতির হলেও লিটন তার ব্যাটিং ছন্দ ধরে রাখেন। মাত্র ২৭ বলে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন তিনি। একপ্রান্তে লিটন সাবলীলভাবে রান তুললেও, অন্যপ্রান্তে তাওহিদ হৃদয় (১৪ বলে ৯) এবং শামীম হোসেন (১৯ বলে ২১) রান তুলতে বেশ সংগ্রাম করেন।
শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে লিটন দাস সাজঘরে ফেরেন। তার ইনিংসে ছিল একাধিক দর্শনীয় বাউন্ডারি ও ছক্কা। ইনিংসের শেষদিকে নুরুল হাসান সোহান (১১ বলে অপরাজিত ২২) এবং জাকের আলি (১৩ বলে অপরাজিত ২০) দ্রুত রান তুলে দলের স্কোরকে ১৬৪ রানে নিয়ে যান।
১৯তম ওভারের খেলা চলাকালীন দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হলে প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর আম্পায়াররা ইনিংস শেষ করার সিদ্ধান্ত নেন। ফলে নেদারল্যান্ডসের সামনে কত রানের লক্ষ্য দাঁড়াবে, তা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নির্ধারণ করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)