ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
১ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হবে: আহমদ তৈয়্যব
প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, আইসিটি সেক্টরের মাধ্যমে জুলাই যোদ্ধাসহ ১ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের মতামতকে কাজে লাগিয়ে আমরা প্রশিক্ষণকে সময়োপযোগী করতে চাই। এআই ও জেনারেটেড এআই বিষয়ে দক্ষতা না থাকলে আমরা দেশি ও আন্তর্জাতিকভাবে পিছিয়ে পড়ব।
বুধবার (০৩ সেপ্টেম্বর) রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের কম্পিউটার ফান্ডামেন্টাল ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রংপুরের গুরুত্ব ও পরিকল্পনা
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, রংপুরের মানুষের আত্মত্যাগের কথা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। তাই এখান থেকে প্রশিক্ষণ শুরু করেছি। বিগত রাজনৈতিক কারণে রংপুর পিছিয়ে পড়েছে। তাই প্রযুক্তির মাধ্যমে এ অঞ্চলকে এগিয়ে নেওয়া আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে কিভাবে এ প্রশিক্ষণ কার্যকর করা যায় তা নির্ধারণ করা হচ্ছে। পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথম ধাপে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ৪২ ঘণ্টার আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে উন্নত প্রশিক্ষণ এবং মাদ্রাসাগুলোও যুক্ত হবে।
প্রযুক্তি সুবিধা ও ল্যাব
প্রকল্পের অংশ হিসেবে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০টি আরআইসি ল্যাব স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণা করতে পারবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আইসিটি ল্যাব চালু করা হবে, যা গাড়ির মাধ্যমে সরাসরি প্রশিক্ষণ পৌঁছে দেবে।
অন্যান্য বক্তব্য
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের নির্দেশনায় শহীদ আবু সাঈদের ভূমি থেকে প্রশিক্ষণ শুরু করা হলো। ডিজিটাল ট্রান্সফরমেশনের স্বপ্ন ও জুলাই যোদ্ধাদের সম্পৃক্ত করতেই এই আয়োজন।”
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে রংপুর বিভাগের শহীদ ও আহত সেলের প্রধান সমন্বয়কারী মো. রনি মিয়া অনুরোধ করেন, প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে কম্পিউটার সরবরাহ করা হোক।
প্রশিক্ষণের পরিধি
প্রথম পর্যায়ে ২০ জনকে কম্পিউটার ফান্ডামেন্টাল, ২০ জনকে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৬ আগস্ট থেকে টাঙ্গাইলে ১৬০ মাদরাসা শিক্ষার্থীকে মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইলের মোট ৭৪০ মাদরাসা শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত হবেন। এই উদ্যোগ দেশের তরুণদের ডিজিটাল দক্ষতায় উন্নীত করার পাশাপাশি জুলাই যোদ্ধাদের সঙ্গে প্রযুক্তি সংযুক্তির লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল