ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
চীনের সামরিক শক্তির প্রদর্শনীতে শি জিনপিং-এর কড়া বার্তা!
নিজস্ব প্রতিবেদক: চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ আয়োজন করেছে দেশটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে এই জমকালো প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে দুই ডজনের বেশি বিশ্বনেতাকে পাশে নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, "শান্তি অথবা যুদ্ধ—এখন মানবজাতির সামনে একটিকে বেছে নেওয়ার সময়।"
এই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর মতো আন্তর্জাতিকভাবে বিতর্কিত নেতারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল বেইজিংয়ের একটি স্পষ্ট কৌশলগত বার্তা, যা পশ্চিমা বিশ্বের নেতাদের অনুপস্থিতি সত্ত্বেও চীনের সামরিক সক্ষমতা এবং কূটনৈতিক মিত্রদের তুলে ধরেছে।
৭০ মিনিটের এই প্রদর্শনীতে চীনের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি, যেমন—ক্ষেপণাস্ত্র, ট্যাংক, ড্রোন, যুদ্ধবিমান ও হেলিকপ্টার প্রদর্শন করা হয়। এছাড়া আকাশে শৃঙ্খলাবদ্ধ যুদ্ধবিমানের এয়ার শো, হেলিকপ্টার থেকে ব্যানার নামানো, ৮০ হাজার শান্তির পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি আরও বর্ণিল করে তোলা হয়।
ছাদখোলা লিমুজিনে দাঁড়িয়ে শি জিনপিং তার বাহিনীর সদস্যদের অভিবাদন জানান এবং বিভিন্ন সমরাস্ত্র ঘুরে দেখেন। তিনি বলেন, "অদম্য চীন কখনোই কোনো হুমকির কাছে মাথা নত করবে না।" মাও সেতুংয়ের আদলে স্যুট পরে তিনি অতিথিদের ইংরেজিতে স্বাগত জানান।
তিয়েনআনমেন স্কয়ারে উপস্থিত ৫০ হাজারের বেশি দর্শকের উদ্দেশে দেওয়া ভাষণে শি জিনপিং বলেন, "আজ মানবজাতি শান্তি অথবা যুদ্ধ, আলোচনা বা সংঘাত, সবার জয় অথবা হার, যেকোনো একটি বেছে নেওয়ার মুখে আছে।" তিনি আরও জানান যে চীনের জনগণ সবসময় ইতিহাসের সঠিক পক্ষেই অবস্থান করবে।
বিশ্লেষকদের মতে, শুল্কযুদ্ধ এবং পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক খারাপের প্রেক্ষাপটে এই কুচকাওয়াজ চীনের সামরিক শক্তি এবং কূটনৈতিক অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছিল। রয়টার্সের খবর অনুযায়ী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো নিজ দেশে বিক্ষোভের কারণে সফর বাতিল করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তাকেও এই অনুষ্ঠানে দেখা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস