ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
হাইকোর্টের আদেশে ডাকসু নির্বাচনে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে চলা আইনি জটিলতার অবসান হয়েছে। হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রাখেননি আপিল বিভাগ। এর ফলে, আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা থাকল না।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই রায় দেওয়া হয়। ডাকসু নির্বাচনে 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটের শুনানি শেষে এই আদেশ আসে।
আদালতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির এবং এস এম ফরহাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।
শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে যে রিটটি করা হয়েছে, তার কোনো আইনগত ভিত্তি নেই। তিনি যুক্তি দেন যে রিটকারী ফাহমিদা আলম নিজে জিএস প্রার্থী নন এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তও হননি। তাই এই রিটটি চলতে পারে না। তিনি অভিযোগ করেন, রিটটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকসু নির্বাচন বানচাল করার জন্য দায়ের করা হয়েছে।
এস এম ফরহাদের আইনজীবী ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী আদালতে বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় এস এম ফরহাদের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও জানান, ফারসি বিভাগে এস এম ফরহাদ নামে ছাত্রলীগের পদধারী আরেকজন শিক্ষার্থী আছেন, এবং এই দুইজন ব্যক্তি ভিন্ন।
শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া আদেশকে স্থগিত করে চেম্বার জজ আদালতের আদেশ বহাল না রাখার সিদ্ধান্ত দেন। এর মধ্য দিয়ে আইনজীবীরা নিশ্চিত করেন যে, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ