ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য বড় খবর! জানুন বিস্তারিত!
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির কাজ চলছে, তবে এটি আগামী জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতেই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি গঠিত পে-কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, যা বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটকে মাথায় রেখে নতুন একটি বেতন কাঠামো প্রস্তাব করবে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। তবে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার একটি সুপারিশমালা চূড়ান্ত করে রাখবে। এরপর ভোটের পর যে নতুন সরকার ক্ষমতায় আসবে, তারাই এটি বাস্তবায়নের পদক্ষেপ নেবে।
এদিকে, নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়নের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘভাতা পাবেন। সরকারের অর্থ বিভাগ এমন একটি পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছে।
গত ১৪ আগস্ট পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশনের কর্মপরিধি অনুযায়ী, তাদের আগামী ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন সরকারের কাছে দাখিল করার কথা। এই প্রতিবেদন অনুযায়ীই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। তবে কমিশনের প্রথম সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ অবস্থায় নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী হবে, তা নিয়েও পর্যালোচনা চলছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং এক্ষেত্রে দেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টিকেও বিবেচনায় রাখতে বলা হয়েছে। তিনি বলেন, "আমাদের পরিকল্পনা হলো সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। আমরা সময় পেলে ঘোষণা করে যাব। আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি