ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তায় ঘাটতি আছে: মঞ্জু
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তার ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, এই ঘাটতি দূর না হলে নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় আছে, তা কাটবে না।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এবি পার্টিসহ সাতটি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মঞ্জু এই মন্তব্য করেন।
মঞ্জু বলেন, "সম্প্রতি সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলা এবং চট্টগ্রামের ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় ও নিয়ন্ত্রণের ঘাটতি স্পষ্ট। এটি যদি দূর না হয় এবং সরকারের নিয়ন্ত্রণ ও দৃঢ়তা যদি না বাড়ে, তাহলে নির্বাচন নিয়ে আমরা যে সংশয় দেখতে পাচ্ছি, তা কাটবে না।"
তিনি আরও বলেন, পরপর কয়েকটি ঘটনা ঘটায় সরকারের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবি পার্টি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছে, তিনি যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে নিয়ে আলাদাভাবে শীর্ষ থেকে মাঠপর্যায় পর্যন্ত একটি সমন্বিত বৈঠক করেন।
মঞ্জু জানান, তারা প্রধান উপদেষ্টাকে জেলা ও উপজেলা পর্যায়ে সব রাজনৈতিক দলকে নিয়ে সমন্বিত কমিটি করার কথা বলেছেন। এতে স্থানীয়ভাবে আসনকেন্দ্রিক সমস্যাগুলো সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বাড়বে এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কিছুটা সহজ হবে।
নির্বাচন কমিশন (ইসি) প্রসঙ্গে মঞ্জু বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিজেই স্বীকার করেছিলেন যে, নিরপেক্ষ নির্বাচন করেছে এমন লোক নির্বাচন কমিশনে নেই, কারণ বিগত তিনটি নির্বাচন ছিল বৈষম্যমূলক ও প্রশ্নবিদ্ধ। এ প্রসঙ্গে এবি পার্টি অনুরোধ করেছে, অতীতে যারা নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করেছেন, এমন সাবেক সরকারি কর্মকর্তাদের বা আমলাতন্ত্রের বাইরের বিশেষজ্ঞদেরও যেন চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কাজ করানো হয়।
প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে লটারি ব্যবস্থার বিষয়ে দ্বিমত পোষণ করে এবি পার্টি পরামর্শ দিয়েছে। মঞ্জু বলেন, "আমরা বলেছি, লটারি সিস্টেম না করে বরং কোথায় কেমন ঝুঁকি আছে, কোন জেলায় বা উপজেলায় কী অবস্থা— সেটি বিবেচনা করে যেন ব্যবস্থা নেওয়া হয়।"
সবশেষে তিনি বলেন, বৈঠকে তারা কেউ তিন-চার মিনিটের বেশি কথা বলার সুযোগ পাননি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে