ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ-জাপান সম্পর্কের জোরদার কৌশল নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক: আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপানিজ পার্লামেন্টারিয়ান লীগের ৯ সদস্যের একটি প্রতিনিধিদল প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দ্য কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি জেনারেল মিসিহিরো ইশিবাসি। তারা দ্বিপাক্ষিক স্বার্থ ও বিশেষ করে জাপানে দক্ষ শ্রমিক প্রেরণ নিয়ে মতবিনিময় করেন।
ড. আসিফ নজরুল জানান, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক অদৃশ্য বন্ধনের মতো গড়ে উঠেছে এবং বাংলাদেশ থেকে বছরে প্রায় ১০ লাখ কর্মী বিদেশে যাচ্ছেন, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে কাজ চলছে।
বাংলাদেশে জাপান সরকার সহযোগিতায় বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও জাপানে অধিক সংখ্যক বাংলাদেশি কর্মী পাঠানোর পরিকল্পনা তুলে ধরা হয়। পলিসি এডভাইজার জিয়া হাসান মূল প্রবন্ধে জাপানে শ্রমিক প্রেরণের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের সিনিয়র সচিব, জাপানের রাষ্ট্রদূত ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়