ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলকে নিষিদ্ধ করার ঘোষণা
গাজায় মানবিক সংকট ও ইসরায়েলের সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটি একই সঙ্গে ইসরায়েলের ওপর ১২টি নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা তারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেবে।
বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জানায়, বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জাতিসংঘে এই সিদ্ধান্তের তথ্য জানান। এর ফলে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের পর এবার বেলজিয়ামও ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াল।
প্রেভো জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করা—ইসরায়েলের পাশে শান্তিপূর্ণভাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি বলেন, “ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের সহিংসতার প্রতিক্রিয়ায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, বেলজিয়াম ইসরায়েলের বিরুদ্ধে ১২টি “কঠোর” নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে দখলকৃত অঞ্চলের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা এবং হামাস নেতাদের বেলজিয়ামে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা।
ফিলিস্তিন দীর্ঘদিন ধরেই পশ্চিম তীর ও গাজায় রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে, যেখানে পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দেখানো হবে। যুক্তরাষ্ট্রের অবস্থান হলো— এমন রাষ্ট্র কেবল ইসরায়েল ও ফিলিস্তিনের সরাসরি আলোচনার মাধ্যমে সম্ভব।
প্রেভো বলেন, “ইসরায়েলি সরকার ও হামাস উভয়ের ওপর চাপ বাড়াতেই বেলজিয়ামের এই পদক্ষেপ। আমরা চাই, দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত হোক।”
প্রসঙ্গত, ২০২৪ সালে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দেয়, ইসরায়েলের দখলদারিত্ব এবং পশ্চিম তীরসহ দখলকৃত এলাকায় বসতি স্থাপন বেআইনি। তবে ইসরায়েল দাবি করে, এই অঞ্চলগুলো বিতর্কিত, আর আইনগতভাবে দখল নয়। বিশ্বের বেশিরভাগ দেশ এই অঞ্চলগুলোকে দখলকৃত এলাকা হিসেবে দেখে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত