ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে ফেনী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে উঠতে পারে।
রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। কেন্দ্র জানায়, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, রহমতখালি খাল ও নোয়াখালী খালের পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে ও উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ২ ও ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ভারতের ত্রিপুরা প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যা উজান ও দেশের অভ্যন্তরের নদীর পানি বৃদ্ধি করবে।
পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী ৫ দিন এবং গঙ্গা-পদ্মার পানি ৩ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। সিলেট বিভাগের সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী ৩ দিন হ্রাস পেতে পারে। চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, সেলোনিয়া ও গোমতী নদীর পানি আগামী দুই দিনে বিপদসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে।
বর্তমানে দেশের প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদি বন্যার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি