ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ভারতে নিষেধাজ্ঞার প্রতিবাদে প্রকাশ্যে গরুর মাংস ভোজ
ভারতের কেরালার কোচির একটি ব্যাংকের ক্যান্টিনে গরুর মাংস নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করেছেন কর্মীরা। ব্যাংকের বাইরে গরুর মাংসের পার্টি আয়োজন করে তারা তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার ব্যাংকের কর্মীরা ক্যান্টিনে পরোটা ও গরুর মাংস রান্না করে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে প্রতিবাদ জানান।
জানা গেছে, আশ্বিনী কুমার নামে এক কর্মকর্তা সম্প্রতি কানারা ব্যাংকের উপ-আঞ্চলিক পরিচালক হিসেবে কোচিতে যোগ দিয়েছেন। তিনি বিহার থেকে আসেন এবং শাখার দায়িত্ব নেয়ার পর ক্যান্টিনে গরুর মাংস নিষিদ্ধ করেন। এছাড়া কর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করার অভিযোগও উঠেছে।
এক কর্মী এনডিটিভিকে বলেন, প্রথমে তারা কর্মকর্তা কর্তৃক হেনস্তার বিরুদ্ধে সাধারণ প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরে জানতে পেরে যে গরুর মাংসও নিষিদ্ধ করা হয়েছে, তারা প্রতিবাদের ধরণ পরিবর্তন করেন।
ভারতীয় ব্যাংক কর্মী ফেডারেশনের এক নেতা বলেন, “খাবারের পছন্দ ব্যক্তি নিজেই করবে। সংবিধান এই অধিকার নিশ্চিত করেছে। তবুও নতুন কর্মকর্তা খাবারের বিষয়েও হস্তক্ষেপ করেছেন।”
কেরালার রাজনৈতিক নেতারা ব্যাংক কর্মীদের প্রতিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। রাজ্যের সাংসদ কে টি জলিল বলেছেন, “ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করবেন না কে কি খাবেন বা পরবেন। কেরালার মাটি লাল; এখানে বিজেপি বা আরএসএসের কোনো স্ক্যান্ডাল চলবে না।”
কেরালার সংস্কৃতিতে গরুর মাংস একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার কসাইখানার জন্য গরু বিক্রি নিষিদ্ধ করলেও, কেরালা তা উপেক্ষা করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা