ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
সাবেক স্পিকারকে গুলি করে হ'ত্যা, তদন্তের নির্দেশ
ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রিয় পারুবিয়-কে শনিবার দেশটির পশ্চিমাঞ্চলে গুলি করে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
৫৪ বছর বয়সী পারুবিয় লভিভ শহরে নিহত হন। তিনি এর আগে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ২০০৪ এবং ২০১৪ সালের ইউক্রেনের ইউরোপীয়পন্থী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে ‘ভয়ংকর হত্যা’ বলে নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে, তদন্তে ‘সকল প্রয়োজনীয় শক্তি ও উপায়’ ব্যবহার করা হবে। প্রসিকিউটররা ইতোমধ্যে হত্যা মামলায় তদন্ত শুরু করেছে এবং পুলিশ এখনো বন্দুকধারীকে খুঁজছে। তবে হত্যাকাণ্ডের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তারা এখনো কোনো মন্তব্য করেনি।
প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, একজন অজ্ঞাত ব্যক্তি আন্দ্রিয় পারুবিয়কে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। এতে ঘটনাস্থলেই এই রাজনীতিবিদ মারা যান। ইউক্রেনের সরকারি সম্প্রচারমাধ্যম সুস্পিলনে একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, বন্দুকধারী একজন ডেলিভারিম্যানের পোশাক পরে ছিল এবং একটি ইলেকট্রিক বাইকে চড়েছিল। ইউক্রেনীয় গণমাধ্যমে ঘটনাস্থলের কিছু ছবি প্রকাশিত হলেও সেগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। ছবিগুলোতে একজন ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
পারুবিয়র প্রতি কিছু ইউক্রেনীয় কর্মকর্তার শ্রদ্ধার বার্তাগুলোতে রাশিয়ার প্রতি সন্দেহ প্রকাশ পেয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বদের হত্যার অভিযোগ করে আসছে।
তরুণ বয়সে পারুবিয় সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেনের স্বাধীনতার জন্য প্রচারণা চালিয়েছিলেন। ইতিহাসবিদ হিসেবে শিক্ষিত এই নেতা রাশিয়ান ভাষার পরিবর্তে ইউক্রেনীয় ভাষার ব্যবহারের অন্যতম সমর্থক ছিলেন, যা একটি অত্যন্ত রাজনৈতিক বিষয়।
২০১৪ সালের মাইদান বিক্ষোভের সময় তিনি বিরোধী আত্মরক্ষা বাহিনীর ‘কমান্ডার’ ছিলেন। সেই বছরেই তিনি একটি গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়েছিলেন বলে ইউক্রেনীয় গণমাধ্যম জানিয়েছিল। সেই সময়ের ক্ষমতাচ্যুত ইউক্রেনীয় নেতা ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর পারুবিয় কয়েক মাস জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদে কাজ করেন।
প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেনকো পারুবিয়কে ‘দেশপ্রেমিক’ হিসেবে বর্ণনা করে বলেছেন, তিনি ‘আমাদের রাষ্ট্র গঠনে বড় অবদান রেখেছেন’। বর্তমান পার্লামেন্ট স্পিকার রাসুলান স্টেফানচুক বলেছেন, পারুবিয় ‘খুব কম বয়স থেকে ইউক্রেনের স্বাধীনতার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন’। এছাড়া, আইন প্রণেতা আইরিনা জেরাশচেঙ্কো তাকে ‘আধুনিক ইউক্রেনের প্রতিষ্ঠাতাদের একজন’ হিসেবে অভিহিত করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ