ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জামিন আবেদন খারিজ, কারাগারে তৌহিদ আফ্রিদি
বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত পাঁচ দিনের রিমান্ড শেষে তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড শেষে আফ্রিদিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আফ্রিদির জামিন আবেদন খারিজ করে দেন। এর আগে, গত ২৫ আগস্ট আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন।
গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আসাদুল হক বাবু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় গত ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়, যার মধ্যে নাসির উদ্দিন সাথী ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।
তৌহিদ আফ্রিদিকে গত রোববার রাতে বরিশাল থেকে সিআইডি গ্রেপ্তার করে। এর আগে, ১৭ আগস্ট তার বাবা নাসির উদ্দিনকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরদিন তাকেও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল