ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ব্যায়ামের সময় হার্ট অ্যাটাকের সতর্কসংকেত: যা জানা জরুরি
আজকাল অল্প বয়সী মানুষের মধ্যেও হার্ট অ্যাটাকের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনধারা, শরীরচর্চার অভাব এবং অন্যান্য কারণ হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হার্ট অ্যাটাকের আগে শরীরে কিছু সতর্কসংকেত দেখা দেয়, যা সময়মতো চিনে নিলে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় ব্যায়ামের সময় শরীরে অস্বাভাবিক লক্ষণ দেখা দিতে পারে, যা হৃদরোগের প্রাথমিক সংকেত হতে পারে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এই ধরনের লক্ষণকে অবহেলা করা যাবে না।
ব্যায়ামের সময় ৫টি সতর্কসংকেত
১. হঠাৎ মাথা ঘোরা বা অচেতনতাব্যায়ামের সময় হঠাৎ মাথা ঘুরানো বা চোখের সামনে অন্ধকার নেমে আসা হৃৎপিণ্ডের যথেষ্ট রক্ত ও অক্সিজেন মস্তিষ্কে পৌঁছাতে না পারার কারণে হতে পারে।
২. শ্বাসকষ্ট বা নিঃশ্বাস নিতে সমস্যাসাধারণ কার্ডিও ব্যায়ামের সময় সামান্য শ্বাসকষ্ট স্বাভাবিক। তবে যদি অকারণে শ্বাস নিতে সমস্যা হয় বা বুক চেপে ধরার অনুভূতি হয়, তা হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপের ইঙ্গিত।
৩. অস্বাভাবিক দুর্বলতা বা ক্লান্তিসামান্য পরিশ্রমেই অস্বাভাবিক দুর্বলতা বা ক্লান্তি অনুভূত হলে এটি সাধারণ ক্লান্তি নয়। বরং হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে সমস্যা হওয়ার লক্ষণ হতে পারে।
৪. অপ্রত্যাশিত ঘামব্যায়ামের সময় ঘাম হওয়া স্বাভাবিক। তবে যদি ঠাণ্ডা ঘাম হয় বা শরীর অস্বাভাবিকভাবে ভিজে যায়, এটি হার্ট অ্যাটাকের একটি সতর্কসংকেত হতে পারে।
৫. হাত, গলা বা চোয়ালে ব্যথাহার্ট অ্যাটাক সবসময় শুধু বুকে ব্যথা দেয় না। অনেক সময় ব্যথা হাত, গলা বা চোয়ালেও ছড়িয়ে পড়ে। ব্যায়ামের সময় এমন ব্যথা অনুভূত হলে সঙ্গে সঙ্গে ব্যায়াম বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের উপসর্গকে কখনো অবহেলা করা যাবে না। যেকোনও লক্ষণ দেখা দিলে ব্যায়াম বন্ধ করে বিশ্রাম নেওয়া এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের সাহায্য নেওয়া অত্যন্ত জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম