ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নুরের ওপর হামলার পুনরাবৃত্তি চাই না: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. আব্দুল মঈন খান বলেছেন, নুরুল হক নুরের মতো ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়, সে জন্য গণতন্ত্রের রূপান্তর প্রক্রিয়া দ্রুত সমাপ্ত করা হবে। তিনি মনে করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে যে গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, তা অতি শিগগিরই শেষ করব। যাতে নুরের ওপর যে নির্যাতন হয়েছে, তা আর কোনোদিন বাংলাদেশে ঘটতে না পারে।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নুরুল হক নুরের সক্রিয় ভূমিকা ছিল। কেন তাকে এ পরিণতিতে আসতে হলো, তা ভাবতে হবে। এমন নির্মম নির্যাতন কোনো মানুষ মেনে নিতে পারে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রকে কার্যকর করার একমাত্র উপায়। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবে।
বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে মঈন খান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে আমরা লড়াই চালিয়ে যাব। এখানে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। গায়ের জোরে কারো কণ্ঠরোধ করা যাবে না।
তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে, অশান্তির রাজনীতিতে নয়।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)