ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এশিয়া কাপের প্রস্তুতিতে টাইগারদের নেদারল্যান্ডস পরীক্ষা
৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের আসর বসবে। তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ। এর আগে আলোচনায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা টাইগারদের সিরিজে মিরপুরের উইকেট কাঙ্ক্ষিত নম্বর পায়নি।
এশিয়া কাপের আগে তাই ব্যাটারদের ফর্ম ও রান তোলার সামর্থ্য জানতে উইকেটের আলোচনা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজ (শনিবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। সিলেটের কন্ডিশনের সঙ্গে কিছুটা মিল রয়েছে আরব আমিরাতের। প্রধান কোচ ফিল সিমন্স সিমন্সও তেমনটাই বললেন সংবাদ সম্মেলনে।
উইকেটের প্রশংসা করে সিমন্স জানান, ‘সিলেটের কন্ডিশন বিশ্বের যেকোনো জায়গার মতোই আদর্শ। এখানে খেলাটা আমাদের জন্য ভালো। কালকে বসে আলোচনা করে আমরা ম্যাচের একাদশ নিয়ে চিন্তা করব। এরপর বাকি দুই ম্যাচে কারা খেলবে তা নিয়ে ভাবব। এখনও সেই সময়টা আসেনি।’
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই নেদারল্যান্ডস সিরিজের আয়োজন। সেক্ষেত্রে সিলেটের উইকেট সবসময়ের মতোই প্রত্যাশা পূরণ করবে বলে ধারণা করছেন ক্রীড়ামোদিরা। কোচ সিমন্সও একই কথা বললেন, ‘এখানকার উইকেট বিশ্বের যেকোনো উইকেটের সঙ্গে তুলনা করার মতো। উইকেট, কন্ডিশন ও অনুশীলনের সুযোগ-সুবিধা সবকিছু দুর্দান্ত ছিল। এখানে যতবার এসেছি (ততবারই এমন পেয়েছি)।’
উইকেট নিয়ে অবশ্য এখনও কারও সঙ্গে কথা বলেননি বলে জানান এই ক্যারিবীয় কোচ, ‘আমি পিচ নিয়ে কথা বলিনি কারও সঙ্গে। ডিউ (শিশির) ফ্যাক্টর নিয়ে কথা হয়েছে শুধু। ডিউ প্রভাব ফেলবে কি না এসব।’ প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন সিমন্স, ‘অবশ্যই চ্যালেঞ্জিং হবে। তারা বিশ্বকাপেও ভালো করেছে। অনেক ভালো ক্রিকেট খেলেছে যেখানেই সুযোগ পেয়েছে। চ্যালেঞ্জিং হবে। আগে যেমনটা বললাম আন্তর্জাতিক মঞ্চে কোনো দুর্বল দল নেই। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)