ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
তাসকিনকে নিয়ে যে মন্তব্য করলেন শোয়েব আখতার
সরকার ফারাবী: ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বোলার হিসেবে পরিচিত শোয়েব আখতার। মাঠে তার পরিচয় ছিল ভয়ংকর গতি আর আগ্রাসনের প্রতীক হিসেবে। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন প্রায় এক যুগ আগে, তবে এবার একেবারে ভিন্ন ভূমিকায় আবার আলোচনায় পাকিস্তানের সাবেক এই গতি তারকা।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন শোয়েব আখতার। গেল শনিবার দিবাগত রাতে বাংলাদেশে পৌঁছান তিনি। বিমানবন্দরে ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা।
বাংলাদেশে এসে এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন শোয়েব। নিজের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত মুহূর্ত ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির ডেলিভারি নিয়ে কথা বলেন তিনি। এখনো অক্ষত থাকা সেই বিশ্বরেকর্ড ভাঙতে চান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। শোয়েবের ভাষায়, আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।
বাংলাদেশের প্রতি নিজের আবেগও অকপটে প্রকাশ করেন সাবেক এই পেসার। তিনি বলেন, আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। অনেক দিন ধরেই এখানে আসতে চেয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা সবাই জানে, আর বাংলাদেশ আমাকে কতটা ভালোবাসে, সেটাও আমি সারাজীবন দেখেছি। এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে।
বিপিএলে শোয়েব আখতারের উপস্থিতি তরুণ পেসারদের জন্য হতে পারে বড় অনুপ্রেরণা এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল