ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ
শাহ সিমেন্টের একজন চালককে হত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শাহ সিমেন্টের গাড়িচালক ও শ্রমিকরা।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধের ফলে সড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে আন্দোলনকারীরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা জানান, সম্প্রতি এক চালককে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধী গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঢাকা পোস্টকে জানান, দুপুরে শাহ সিমেন্টের চালক শামীম হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করেন। তবে বেলা সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী, থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি