ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সংস্কার না করে দল গঠন, প্রশ্ন তুললেন রাশেদ খান
সংস্কার ও বিচার না করে দল গঠনের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদে থাকার সময় সংস্কার ও বিচার না করে কেন পদত্যাগ করে দল গঠন করলেন—এটাই এখন বড় প্রশ্ন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।
পোস্টে রাশেদ খান লেখেন, প্রধান উপদেষ্টা এতদিন খুব ভালো ছিলেন, কিন্তু এখন তাকেই গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি বানানো হয়েছে। কিছুদিন আগেও যাঁরা তাকে পছন্দ করতেন, তারাই আজ তাকে ‘নগ্ন ভাষায়’ সমালোচনা করছেন।
তিনি আরও বলেন, নির্বাচন হয়ে গেলে এসব নেতাদের আর বিচারপতি, ডিসি বা ভিসি নিয়োগে খবরদারি থাকবে না, এজন্য তারা এখন নির্বাচনের আগে সংস্কার ও বিচারের দোহাই দিয়ে নির্বাচন ঠেকাতে চাইছেন। অথচ যখন তিনি চেয়ারে ছিলেন, তখনই সংস্কার করতে পারতেন। এখন বাইরে দাঁড়িয়ে চিৎকার করেও সে কাজ আর সম্ভব নয়।
রাশেদ খান আশঙ্কা প্রকাশ করেন, সামনে আরও কিছু উপদেষ্টা পদত্যাগ করে রাজনীতিতে নাম লেখালে সরকার আরও দুর্বল হবে। নতুন সংবিধান চাওয়ার প্রশ্ন তুলে তিনি বলেন, মুজিবাদী সংবিধান মেনে যারা শপথ নিয়েছেন, এখন তারাই সেই সংবিধানকে অস্বীকার করছেন—এটা কীভাবে সম্ভব?
তিনি আরও বলেন, নতুন করে ১/১১ পরিস্থিতি নামিয়ে আনতে চাইলে তার ফলাফল সুখকর হবে না, বরং এতে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় সব পক্ষকে একগুঁয়ে মনোভাব পরিহার করে, ঐকমতের ভিত্তিতে সংস্কার ও বিচারপদ্ধতির পথ আবিষ্কার করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, যদি ড. ইউনূসের অধীনে নির্বাচনই চান, তাহলে নির্বাচন কমিশনের রোডম্যাপকে স্বাগত জানাতে সমস্যা কোথায়? এটা তো ড. ইউনূসেরই নির্দেশনা বলে মন্তব্য করেন রাশেদ খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি