ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চীন থেকে সারজিসের পোস্ট, দেশে ভাইরাল
এশিয়ার অন্যতম উন্নত দেশ চীনে চার দিনের দলীয় সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ নেতা। গত ২৬ আগস্ট দিবাগত রাত ১০টায় ঢাকা থেকে রওনা দেন তারা। ৩০ আগস্ট (শনিবার) দেশে ফেরার কথা রয়েছে তাদের।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাদের। সেইসঙ্গে এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করছে দলটি।
এনসিপির নেতারা জানান, চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের। এনসিপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, শুক্রবার (২৯ আগস্ট) চীন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটা পোস্ট দেন এনসিপি নেতা সারজিস আলম। যা রীতিমত ভাইরাল হয়েছে।
এদিন বেলা ১১টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা চায়নাকে যতটা উন্নত ভাবি, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চায়না তার চেয়ে অনেক বেশি উন্নত’।মাত্র এক ঘণ্টার ব্যবধানে তার এই পোস্টটিতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে। ইতোমধ্যেই ৮৮ হাজার রিঅ্যাকশন ও ১০ হাজারের মতো কমেন্ট পড়েছে। আর শেয়ার হয়েছে ৭৮৬ বার।
বেশিরভাগই ইতিবাচক কমেন্টে ভরিয়ে দিচ্ছেন।এর আগে গত ২১ আগস্ট চীন সফর উপলক্ষে এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)