ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নিরপেক্ষতা ও পেশাদারিত্বই কমিশনের আত্মপরিচয় : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের কাজের মূল ভিত্তি হতে হবে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা। পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন—শিক্ষা বা প্রশিক্ষণ কোনোভাবেই নৈতিকতার বিকল্প হতে পারে না।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নৈতিকতা ও দায়বদ্ধতা ছাড়া কোনো প্রশিক্ষণ কার্যকর হয় না। নির্বাচন একটি অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বপূর্ণ কাজ। এখানে ত্রুটি হলে তার প্রভাব পড়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থার ওপর। তাই মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় প্রতিটি বার্তা যেন সঠিকভাবে এবং নির্ভুলভাবে পৌঁছায়, সে বিষয়ে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, একটি কার্যকর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে প্রশিক্ষণ মানেই শুধু পদ্ধতি শেখা নয়—এর সঙ্গে জড়িত থাকে নৈতিকতা, দায়িত্ববোধ এবং নাগরিকদের আস্থার প্রশ্ন।
সিইসি প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণে যে অর্থ ব্যয় করা হয়, সেটিকে ব্যয় নয় বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখা উচিত। যখন কেউ স্বাস্থ্যসেবা বা শিক্ষায় অর্থ খরচ করেন, তা ব্যক্তিগত উন্নয়ন ও সামগ্রিক জাতীয় অগ্রগতির জন্য বিনিয়োগ। একইভাবে প্রশিক্ষণে ব্যয়ও হচ্ছে একটি সুদূরপ্রসারী বিনিয়োগ।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত সকল পর্যায়ের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ অত্যন্ত জরুরি। "যখন যোগাযোগ ভেঙে পড়ে, তখন সবকিছু ভেঙে পড়ে"—এই বাস্তবতাকে মাথায় রেখে সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তঃযোগাযোগ সুদৃঢ় রাখার আহ্বান জানান তিনি।
সিইসি উপস্থিত প্রশিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শুধু নিজেরাই দক্ষ হবেন না, বরং পরবর্তী ধাপে জেলার মাঠপর্যায়ে গিয়ে আরো অনেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেবেন। সেজন্য আপনাদের সঠিকভাবে প্রশিক্ষণ নেওয়া এবং তা অনুশীলনে প্রয়োগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণ উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব, এনআইইটি পরিচালক, নির্বাচন প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষকরা।উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে এই কোর প্রশিক্ষকগণ পরে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি