ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
জুলাই সনদে দলগুলোর আপত্তি বিশ্লেষণ করছে ঐকমত্য কমিশন
জাতীয় ঐকমত্য কমিশন "জুলাই জাতীয় সনদ"-এর সমন্বিত খসড়ার ওপর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া আপত্তি বিশ্লেষণ শুরু করেছে। একই সঙ্গে, দলগুলোর ভিন্নমতের ওপর বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে। কমিশন আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সনদটি চূড়ান্ত করতে চায়।
জানা গেছে, আপত্তিসমূহ বিশ্লেষণ এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ শেষ হলেই কমিশন তৃতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে। এরপরই চূড়ান্ত জুলাই সনদ তৈরি করা হবে।
আজ (বৃহস্পতিবার) কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় জুলাই জাতীয় সনদের খসড়ার ওপর বিভিন্ন রাজনৈতিক দলের প্রাপ্ত মতামত নিয়ে আলোচনা হয়েছে। সনদে অন্তর্ভুক্ত সিদ্ধান্তগুলোর ভাষাগত যথার্থতা পুনর্মূল্যায়ন করা হয় এবং সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
গত ১৬ আগস্ট কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ-২০২৫ এর খসড়া পাঠায়। এই খসড়ার তিনটি অংশে রয়েছে সনদের পটভূমি, ৮৪টি সংস্কার প্রস্তাব এবং সনদ বাস্তবায়নের ৮ দফা অঙ্গীকারনামা।
বিএনপি, জামায়াত, এনসিপিসহ কয়েকটি দল সনদের কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে। বিশেষ করে, জুলাই সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া এবং সনদ নিয়ে আদালতে প্রশ্ন না তোলার বিধান রাখার প্রস্তাবকে বিএনপি অযৌক্তিক বলে মনে করে। অন্যদিকে, জামায়াতে ইসলামী এই ধরনের বিধানের প্রয়োজনীয়তা স্বীকার করলেও বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা দাবি করেছে।
বিএনপির মতে, আইনবিধি-সংক্রান্ত প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে এবং সংবিধানসংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদে বাস্তবায়ন করা উচিত।
কমিশনের একজন সদস্য জানান, তারা বর্তমানে দলগুলোর আপত্তি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছেন এবং সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করতে আইন বিশেষজ্ঞদের সঙ্গে ১০ ও ২৪ আগস্ট বৈঠক করেছেন। এরপর দলগুলোর মতামত নিয়ে চূড়ান্ত সনদ তৈরি করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের সংলাপ আগামী সপ্তাহে শুরু হতে পারে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দার জানিয়েছেন, প্রাপ্ত মতামতগুলো কমিশনের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা যাচাই-বাছাই চলছে। অচিরেই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক শুরু করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?