ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
যথাযথ সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে: সালাহউদ্দিন
নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ‘জাতির প্রত্যাশা পূরণ হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ইসি আসন্ন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে।
নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়টিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, "যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে। সরকারের দিক থেকেও একই রকম নির্দেশনা ছিল।" তিনি আরও বলেন, "এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে, এটাই আমাদের প্রত্যাশা।"
এদিকে, দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও ইসির ভোটের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। পুরো জাতি ভোটের দিকে এগিয়ে যাচ্ছে।" তার মতে, নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় একটা পরিবর্তন আসবে। তিনি আরও যোগ করেন, "এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে।"
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের পর অর্থনীতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন সবচেয়ে বড় লক্ষ্য হবে। তিনি জানান, বিএনপির ১৮ মাসে ১ কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রস্তুতি রয়েছে, তবে সব অংশীজনদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ইসির পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। নির্বাচনী আসনগুলোর চূড়ান্ত সীমানা ঘোষণা হবে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এছাড়াও সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে নির্বাচন বিষয়ক অংশীজনদের সঙ্গে সংলাপ, যা শেষ হতে অন্তত দেড় মাস সময় লাগবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি