ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কাল থেকে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা
তিন দফা দাবি পূরণ না হওয়া এবং দিনের বেলায় পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনসহ সম্পূর্ণ শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) রাতে শাহবাগে এক সমাবেশ থেকে এই কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়, যা বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে কার্যকর হবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে তারা আপাতত সড়ক অবরোধের মতো কর্মসূচিতে না গেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়ালিউল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন। এর ঠিক কিছুক্ষণ আগেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে এসে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
ওয়ালিউল্লাহ বলেন, "আজকের পুলিশি হামলায় আমাদের ৫০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"
আন্দোলনকারী শিক্ষার্থী জুবায়ের আহমেদ জানান, "আগামীকাল থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ শাটডাউন থাকবে। কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে আমরা সাংবাদিকদের উপস্থিতিতে একটি সভা করব এবং সেখানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।"
এর আগে সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের ১১ সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে কোনো সমাধান আসেনি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে সরকারের সঙ্গে আবারও আলোচনার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি