ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
সময় বদলেছে, রাজনীতিকেও বদলাতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সফল করতে হলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা অপরিহার্য। তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, "সহিংসতা শুরু হলে নির্বাচন নষ্ট হয়ে যাবে। নির্বাচন যদি সত্যিই চান, তবে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে।"
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শারমিন এস মুরশিদ বলেন, "আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, কারণ আমরা একটি নির্বাচনের দিকে যাচ্ছি। তাই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতায় জড়াবেন না।"
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, "গত বছরের জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় যে জনসমুদ্রের ঢেউ উঠেছিল, তখন মনে হয়েছিল যেন ফেরেশতা নেমে এসেছে। এই ঢেউ আমাদের কোথায় নিয়ে যাবে, তা সময়ই বলে দেবে।"
দেশের দুর্নীতি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "আমরা এমন একটি রাষ্ট্র পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, সঠিক কোনো ব্যবস্থা ছিল না। দুর্নীতি এত গভীরে ছড়িয়ে পড়েছে যে, তা রাতারাতি দূর করা সম্ভব নয়। মানুষ ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে এলেও এখন ধৈর্য হারাতে শুরু করেছে। কিন্তু মাত্র এক বছরে ১৫-১৬ বছরের অনিয়ম-দুর্নীতি কীভাবে ঠিক করা সম্ভব?"
তিনি আরও বলেন, "সময় বদলেছে, রাজনীতিকেও বদলাতে হবে। আমরা চলে যাব, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে, তারা যেন সব স্তরে মিলেমিশে দেশের মানুষকে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেন।"
সভায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?