ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভারত থেকে সাজা শেষে দেশে ফিরল ১৭ বাংলাদেশি
অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে বিভিন্ন সময়ে আটক হয়ে সাজাভোগ শেষে ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরী দেশে ফিরেছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত সরকার তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তুলে দেয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামক একটি বেসরকারি সংস্থার মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে।
ফেরত আসাদের মধ্যে ১০ থেকে ২১ বছর বয়সী কিশোর-কিশোরী রয়েছে, যারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এর আগে, কলকাতায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন তাদের নাগরিকত্ব যাচাই করে দেশে প্রত্যাবাসনের জন্য অনাপত্তি সনদ সংগ্রহ করে।
দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি।
হস্তান্তরের সময় উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি