ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পুলিশি হামলা নিয়ে ক্ষুব্ধ বুয়েট ভিসি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে এসে তিনি এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভিসি বলেন, “শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাচ্ছিল। কিন্তু পুলিশ তাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি, সভ্য সমাজে পুলিশের এমন আচরণ কাম্য নয়।”
এদিন দুপুর দেড়টার দিকে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন।
ভিসি জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য বুয়েটের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে এবং যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, তাদের পাশেও তারা থাকবেন। তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিয়ে তিনি এবং উপ-উপাচার্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন এবং তাদের অনুরোধে একটি কমিটি গঠন করা হয়েছে।
ভিসির এই বক্তব্যের সময় শিক্ষার্থীরা ‘কমিটি মানি না’ এবং ‘ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু করেন। তারা জানান, এই কমিটিতে তাদের কোনো প্রতিনিধি নেই এবং তারা এটিকে প্রত্যাখ্যান করেছেন। তারা জোর দিয়ে বলেন, গঠিত কমিটিকে তাদের কাছে এসে কথা বলতে হবে।
এর আগে বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এক সংবাদ সম্মেলন থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পূর্বের তিন দফা থেকে সরে এসে নতুন করে পাঁচটি দাবি পেশ করে।
এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে শাহবাগে অবস্থান নিয়েছিল, যার ফলে পুরো এলাকা স্থবির হয়ে পড়ে। পরে পুলিশি বাধার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি