ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আসামে অবৈধ বাংলাদেশি ৫১ জন গ্রেপ্তার
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত ৫১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
শর্মা জানান, গত রোববার (২৪ আগস্ট) শ্রীভূমি জেলা থেকে নারী ও শিশুসহ ৩০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার (২৬ আগস্ট) একই জেলার সীমান্তবর্তী এলাকা থেকে আরও ২১ জনকে আটক করা হয়। দুই পর্বের অভিযানে মোট ৫১ জনকে ধরা হয়েছে। পরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সহযোগিতায় বেশ কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শ্রীভূমি ও দক্ষিণ সালমারা-মানকাচার জেলায় চালানো অভিযানে ধৃতদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও ছিল। দক্ষিণ সালমারা-মানকাচার জেলা থেকে আটক ৬ জনের মধ্যে ছিল দুই নারী, দুই পুরুষ ও এক ও তিন বছর বয়সী দুই শিশু।
আসাম পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে গুয়াহাটি এসে সড়কপথে সীমান্তে যাচ্ছিলেন। তবে সীমান্ত পার হওয়ার আগেই তাদের আটক করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
আসাম রাজ্য সরকার জানিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশ রোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং কেউ বেআইনিভাবে প্রবেশ করলে তাদের দ্রুত ফেরত পাঠানো হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনুপ্রবেশকারীরা স্থানীয় জনসংখ্যার ভারসাম্যে প্রভাব ফেলছে এবং এটি ঠেকাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
এই ঘটনায় আবারও সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন সংক্রান্ত নীতিমালার কঠোর প্রয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত