ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
নির্বাচন বানচালের চেষ্টা করছে সরকারি একটি শক্তি: ফখরুল
সরকারের অভ্যন্তরেই একটি গোপন শক্তি নির্বাচন বানচালের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, “সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। তারা চায় না গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসুক।”তিনি দাবি করেন, “যদি ১০ মাস আগেই নির্বাচন হতো, তাহলে আজকের সংকট তৈরি হতো না।”
দ্রুত নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, “অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। এর বাইরে আর কোনো বিকল্প নেই।”
তিনি অভিযোগ করে আরো বলেন, “কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের জন্য নতুন নতুন দাবি তুলে ধোঁয়াশা তৈরি করছে। এদের উদ্দেশ্য জনগণ ভালো করেই জানে। তাঁরা হুমকির সুরে কথা বলছেন, মাঠে নেমে নানা কৌশলে ফায়দা লুটতে চাইছেন।”
গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে ফখরুল বলেন, “আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। নির্বাচনের একটি তারিখ ঘোষণা হয়েছে। ৩১ দফার মধ্যেই সব ধরনের সংস্কারের রূপরেখা রয়েছে। আমরা সরকারকে সহযোগিতা করেছি।”
এক বছরের মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “যেদিকেই তাকাই, দেখি দুর্নীতি আর অনিয়ম। যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা হয়নি। রাজনৈতিক নেতারাও এখন এই নষ্ট সিস্টেমে জড়িয়ে পড়েছে। আজ বাংলাদেশকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”
৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “যারা তখন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারাই আজ বড় বড় কথা বলছে। আমাদের অনেক বেশি সজাগ থাকতে হবে। যদি মনে করি আমরা জিতে গেছি, তাহলে সেটা হবে মারাত্মক ভুল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)