ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ফের রিভিউ আবেদনের শুনানি আজ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) চারটি আবেদনের শুনানি আজ বুধবার (২৭ আগস্ট) আবারও শুরু হচ্ছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ শুনানি গ্রহণ করবেন। এর আগে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) আবেদনগুলোর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।
সেদিন আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। পরে আদালত পরবর্তী শুনানির জন্য আজকের তারিখ ধার্য করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বৈধতা নিয়ে প্রথম আইনি চ্যালেঞ্জ ওঠে ১৯৯৬ সালে। ওই বছর সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা চালু হয়। পরে আইনজীবী এম সলিম উল্লাহসহ তিনজন হাইকোর্টে রিট করলে আদালত তা খারিজ করে সংশোধনীকে বৈধ ঘোষণা করে। তবে ২০০৫ সালে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। দীর্ঘ শুনানির পর ২০১১ সালের ১০ মে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে এ ব্যবস্থা বাতিল করে দেন।
যদিও রায়ে উল্লেখ করা হয়েছিল, অবিলম্বে এ ব্যবস্থা বাতিল না করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দশম ও একাদশ জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে পারে।
এরপর দীর্ঘদিন কোনো নতুন আইনি পদক্ষেপ না থাকলেও চলতি বছরের ২৫ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া এবং জাহরা রহমান মিলে প্রথম রিভিউ আবেদন করেন। তাদের পক্ষে আবেদন দাখিল করেন অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন।
পরে ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আরেকটি রিভিউ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন। সর্বশেষ ২৩ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীও রিভিউ আবেদন করে। দলটির পক্ষে আবেদন দায়ের করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আর এতে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প