ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘প্রকৌশলী অধিকার আন্দোলনের’ বিরুদ্ধে পাল্টা কর্মসূচি
বুয়েট শিক্ষার্থীদের ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর তিন দফা দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে এবং বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ‘ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রায় পৌনে এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন। এর ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আন্দোলনকারীরা সন্ধ্যা ৬টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তায় জড়ো হয়ে ব্লকেড কর্মসূচি পালন শুরু করেন। এসময় তারা সাত দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন।
বক্তারা বলেন, "যারা কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও পাঁচ লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"
তাদের সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো: উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদটি শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ করা, প্রকৌশল সংস্থাগুলোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ করা, এবং উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির কোটা ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা।
বিক্ষোভকারীরা 'জেগেছে রে জেগেছে, ডিপ্লোমারা জেগেছে' সহ বিভিন্ন স্লোগান দেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি