ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রক্তদানে কাবার দুই ইমাম
সৌদি আরবে জাতীয় রক্তব্যাংকের মজুদ শক্তিশালী করা এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে পালন করা হয়েছে বার্ষিক রক্তদান কর্মসূচি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেছেন মসজিদুল হারামের দুই সম্মানিত ইমাম—শায়খ আব্দুর রহমান আস সুদাইস ও শায়খ বান্দার বালিলাহ।
গতকাল সোমবার (২৫ আগস্ট) রিয়াদে নিজ হাতে রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন এই দুই ধর্মীয় নেতা। তাঁরা রক্তদানকে ‘প্রাণ বাঁচানো ও সমাজসেবার একটি মহান কাজ’ বলে উল্লেখ করেন এবং জনসাধারণকে এতে অংশ নিতে উৎসাহিত করেন।
সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) তথ্যমতে, কর্মসূচিটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের সহায়তায় পরিচালিত হচ্ছে। দেশটির প্রধান শহরগুলোতে মোতায়েন করা হয়েছে মোবাইল রক্তদান ইউনিট, যাতে সহজেই মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে পারে।
এই উদ্যোগ সৌদির ভিশন-২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে জনস্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে। বিশেষ করে মসজিদুল হারামের ইমামদের অংশগ্রহণে এই কর্মসূচি ধর্মীয় গুরুত্বও পেয়েছে, ফলে সাধারণ মানুষও ব্যাপকভাবে এতে সাড়া দিচ্ছে।
ইতোমধ্যে কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকায় রক্তদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে