ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক চাপের মুখে সুর নরম ট্রাম্পের, গাজা যুদ্ধ শেষের ইঙ্গিত
বেসামরিক হত্যাযজ্ঞ, সাংবাদিক ও চিকিৎসাকর্মীদের ওপর হামলা এবং ফিলিস্তিনিদের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়ার অভিযোগে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় ইসরায়েলের চলমান হামলা ‘শিগগির’ শেষ হতে পারে।
সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "আমার মনে হয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এর একটি যথেষ্ট ভালো ও চূড়ান্ত সমাপ্তি দেখা যাবে।"
তবে, যুদ্ধ থামানোর এই প্রতিশ্রুতি সত্ত্বেও তার প্রশাসন এখন পর্যন্ত এমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি যা যুদ্ধবিরতি বা গাজার বাসিন্দাদের জন্য নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করেছে। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বৈশ্বিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করে আসছে।
যুদ্ধের ভয়াবহতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, "এটি শেষ করতেই হবে। কারণ ক্ষুধা তো আছেই, তার চেয়েও খারাপ মৃত্যু – নিখাদ মৃত্যু – মানুষ মারা যাচ্ছে।"
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সকল ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার একটি প্রস্তাব দিয়েছিলেন, যা আন্তর্জাতিকভাবে 'জাতিগত নির্মূল' এবং 'মানবতাবিরোধী অপরাধ' হিসেবে সমালোচিত হয়েছিল।
সোমবার সাংবাদিকরা যখন গাজার নাসের হাসপাতালের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রসঙ্গ তোলেন, যেখানে পাঁচজন সাংবাদিকসহ ২১ জন ফিলিস্তিনি নিহত হন, তখন ট্রাম্প উত্তর দেন, "আমি এতে খুশি নই। আমি এসব দেখতে চাই না।" তবে এরপরই তিনি প্রসঙ্গ পরিবর্তন করে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির প্রচেষ্টার দিকে আলোচনা ঘুরিয়ে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক