ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রমজানের আগে নির্বাচন, শঙ্কাহীন বিএনপি নেতা সালাহউদ্দিন
রমজানের এক সপ্তাহ আগেই নির্বাচন অনুষ্ঠিত হলেও এতে কোনো শঙ্কা দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছে, আর এতে অংশগ্রহণ না করলে যেকোনো পক্ষই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, “রমজানের আগে নির্বাচন হওয়াটা কোনো সমস্যা নয়। জনগণ পরিবর্তন চায়, ভোট দিতে প্রস্তুত। তাই নির্বাচনী উত্তাপ থেকেই যাবে, সেটা রমজান হোক বা না হোক।”
‘পিআর’ বা ‘গণপরিষদের’ দাবি নিয়ে প্রশ্ন করা হলে বিএনপি এই নেতা বলেন, “এসব রাজনৈতিক কৌশল মাত্র। মাঠ গরম করার বক্তব্য। মূলত যারা নির্বাচনের বিরোধিতা করবে, তাদেরই জনসমর্থন হারাবে। কারণ মানুষ এখন ভোট দিতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।”
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। নতুন প্রজন্ম রাজনীতিতে আগ্রহী হচ্ছে, আর সেখানে বিএনপি জনগণের শক্তির উপর ভর করে এগিয়ে যাবে।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন রমজানের মাত্র এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও বিএনপি তা নিয়ে উদ্বিগ্ন নয় বলে স্পষ্ট বার্তা দিলেন দলটির শীর্ষ পর্যায়ের এই নেতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি