ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
চীন-রাশিয়া সম্পর্ক ‘সবচেয়ে স্থিতিশীল ও গুরুত্বপূর্ণ’: শি চিনপিং
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং রাশিয়া-চীন সম্পর্ককে ‘বিশ্বশক্তিগুলোর মধ্যে সবচেয়ে স্থিতিশীল, পরিপক্ক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন চীন সফরের ঠিক আগ মুহূর্তে শির কাছ থেকে এই জোরালো বার্তা এলো।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার সংসদের নিম্নকক্ষ বা ডুমার চেয়ারম্যান ভিয়াচেস্লাভ ভোলোদিনের সঙ্গে এক বৈঠকে শি চিনপিং এই মন্তব্য করেন। বেইজিংয়ের বিলাসবহুল গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি দুই দেশের সম্পর্ককে ‘বিশ্ব শান্তির স্থিতিশীল উৎস’ হিসেবেও প্রশংসা করেন।
শি ভোলোদিনকে বলেন, উভয় দেশের উচিত তাদের নিজ নিজ নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা, ‘গ্লোবাল সাউথকে’ ঐক্যবদ্ধ করা, প্রকৃত বহুপক্ষীয়তাবাদকে সমুন্নত রাখা এবং আন্তর্জাতিক শৃঙ্খলাকে আরও ন্যায্যতা ও ন্যায়বিচারের দিকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে বেইজিং ও মস্কোর মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। চীন কখনো আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের নিন্দা জানায়নি বা মস্কোকে সেনা প্রত্যাহারের আহ্বানও জানায়নি। ইউক্রেনের পশ্চিমা মিত্রদের বিশ্বাস, বেইজিং তার বিশাল উত্তরের প্রতিবেশীকে এই সংঘাতে সহায়তা দিয়ে আসছে।
তবে চীন শুরু থেকেই নিজেকে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করে আসছে। তারা নিয়মিতভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে সংঘাত দীর্ঘায়িত করার জন্য পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে।
এদিকে, এই সপ্তাহের শেষেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করবেন। তিনি ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। একইসঙ্গে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানেও অংশ নেবেন। এই সফরে প্রেসিডেন্ট শির সঙ্গেও পুতিনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ